Skip to main content

আকিয়াবে জ্বালিয়ে দেয়া হয়েছে মসজিদ-কুরআন শরীফ

আকিয়াবে জ্বালিয়ে দেয়া হয়েছে মসজিদ-কুরআন শরীফ
৭ অক্টোবর (রেডিও তেহরান) : মিয়ানমারের আকিয়াব শহরের প্রধান মসজিদ "বড় মসজিদ" জ্বালিয়ে দেয়া হয়েছে।

মিয়ানমার সরকারের পৃষ্ঠপোষকতায় দেশটির আরাকান প্রদেশে রোহিঙ্গা মুসলিম-বিরোধী যে অভিযান চলছে তারই অংশ হিসেবে এ জঘন্য ঘটনা ঘটানো হয়েছে।

সীমান্তের ওপার থেকে পাওয়া খবরে জানা যায়, কয়েক মাস আগে মুসলিম-বিরোধী দাঙ্গা শুরু হওয়ার পর থেকেই পাঁচশ' বছরের পুরনো এ মসজিদটি তালাবদ্ধ ছিল। কিন্তু, আজ দুপুরের দিকে বৌদ্ধ ধর্মাবলম্বী উগ্র কিছু লোক তালা ভেঙে মসজিদে ঢুকে পড়ে এবং বহু কুরআন-কিতাব বাইরে ছুঁড়ে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। তারা পবিত্র কুরআন শরীফকে আবমাননা করার জন্য রাবারের ফিতা দিয়ে জড়িয়ে পায়ে লাথি মেরে ফুটবল খেলেছে। কান্না জড়িত কণ্ঠে এ কথা জানিয়েছেন কক্সবাজারে আশ্রয় নেয়া এক আরাকানি মুসলমান।
এরপর দুষ্কৃতিকারীরা মসজিদের মূল ভবনে আগুন লাগিয়ে দেয়। প্রায় দু'ঘন্টা ধরে জ্বলতে থাকলেও স্থানীয় পুলিশ, সেনাবাহিনী বা ফায়ার ব্রিগেডের কেউ আগুন নিভানোর চেষ্টা করেনি।

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বড় মসজিদের এক মাইলের মধ্যে থানা, আর্মি ও সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর ক্যাম্প রয়েছে।

আগুনে আশপাশের আরো পাঁচটি মুসলিম বাড়ি পুড়ে গেছে। সর্বশেষ খবরে জানা যায়, সশস্ত্র রাখাইনরা ওই এলাকায় মৌলভীপাড়ায় মুসলমানদের বাড়ি ঘিরে রেখেছে। রাতে আরো ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে আশংকা করছেন আকিয়াবের অবরুদ্ধ মুসলমানরা।#

রেডিও তেহরান/এআরকে/এসআই/৭

Source by here

Comments

Popular posts from this blog

রোহিঙ্গা শরণার্থীদের কোনো ভবিষ্যৎ নেই

বাংলাদেশের আশ্রয়শিবিরে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের কোনোই ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন রোহিঙ্গা বিষয়ক আইনজীবী রাজিয়া সুলতানা। তিনি এই আশ্রয়শিবিরকে চিড়িয়াখানার সঙ্গে তুলনা করেছেন এবং রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য একটি উপযুক্ত কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ এওয়ার্ড (আইডব্লিউসিএ) পুরস্কার পান রাজিয়া সুলতানা। সাহসিকতা দেখানোর জন্য সারা বিশ্ব থেকে বাছাই করা ১০ জন নারীকে এ পুরস্কার দেয়া হয়।  রাজিয়া সুলতানার একটি সাক্ষাৎকার নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাতে তিনি রোহিঙ্গাদের পরিণতি নিয়ে হতাশা প্রকাশ করেন। রাজিয়া সুলতানা বলেন, মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আশার অভাব রয়েছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের ফলে তারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। রাজিয়া সুলতানা বলেন, এই আশ্রয় শিবিরে যত বেশি সময় শরণার্থীরা থাকবেন ততই পরিস্থিতির অবনতি ঘটতে থাকবে। ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, হ্যাঁ, এ কথা সত্য যে, শরণার্থীরা খাবার পাচ্ছে। কিন...

Refugee Poem

The Refugee   I suffered.                From violence And discrimination.                                 Fear in children’s eyes                             Tearing my heart.      I anguished                         Brain tortured, Heart bleeding guts screaming. Not daring.   I thirsted.                       For trust given, received.                             I hungered.                                 For freedom                  ...

Bangladesh detains 23 boat migrants

By gulf-times Bangladeshi coast guards detained 23 boat migrants in the Bay of Bengal for attempting to migrate illegally to Malaysia, police said yesterday.  Guards acting on a tip confiscated the boat and arrested the migrants on Friday night on the Naff river estuary near the  Eighteen of those detained were Myanmar citizens who had entered illegally into Bangladesh, police said. They were to be deported.  The five Bangladeshi citizens would be charged for attempted illegal migration, police officer Abdur Razzak said.